মেঘলা দত্ত পর্ব ১: চায়ের প্রথম ঘ্রাণ ট্রেনটা শিলিগুড়ি জংশন ছাড়তেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। জানালার কাচে ফোঁটা ফোঁটা জল জমে, আড়ালে রেখে দিচ্ছিল সবুজে ঢাকা পাহাড়ের পেছনের দৃশ্যগুলো। রুদ্রর মনে হচ্ছিল এই যাত্রাটা ঠিক আর দশটা অফিস ট্রিপের মতো নয়। এবার সে এসেছে ডুয়ার্সের ‘টি-ট্যুরিজম’ প্রজেক্ট নিয়ে একটি রিপোর্ট বানাতে। ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পাওয়া এই কাজটি তাকে দারুণ এক অভিজ্ঞতা দেবে বলেই সে আশা করছিল। সঙ্গে ছিল একটা নোটবুক, ক্যামেরা, আর পুরোনো চায়ের কৌটো—যেটা ছিল তার ঠাকুমার। এই কৌটোটার একটা ইতিহাস ছিল, যেটা রুদ্র কোনোদিন ঠিকমতো জানত না। শুধু জানত, সেই কৌটোটা পেলেই ঠাকুমা বলতেন, “এইখানেই আছে সময়ের…