• Bangla - ভ্রমণ

    ঢেউয়ের ফাঁকে দিনটা

    সুদীপ্তা চক্রবর্তী পর্ব ১: বৃষ্টিভেজা স্টেশন আর নোনতা হাওয়া রাতের ট্রেনটা ঠিক সময়েই ছাড়ে, কিন্তু মনের ভেতর যেন কিছুই ঠিক সময়ে হচ্ছিল না। জানলার পাশে বসে বাইরে তাকিয়ে ছিলাম—কালো আকাশের মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর ট্রেনের ছুটে চলা শব্দ যেন নিজের মনকেও ছুটিয়ে নিচ্ছে কোথাও। পাশে কেউ নেই, শুধু একটা ব্যাগ আর বুক পকেটে ভরা কিছু অপূর্ণ কবিতা। আমার দিঘা যাত্রা শুরু হলো একটা ভাঙা সন্ধ্যা থেকে, বৃষ্টির সঙ্গে যার পুরোনো বোঝাপড়া ছিল। ট্রেনের কামরায় হালকা আলো, কিছু আধো ঘুমে থাকা মুখ, আর আমি। রাত বাড়তে বাড়তে বৃষ্টি বাড়লো। জানালার কাঁচে পড়ে থাকা জলের ফোঁটাগুলো একসঙ্গে গড়িয়ে চলছিল, ঠিক যেমন…