শর্মিষ্ঠা বসু পর্ব ১: ধুলোভরা পাতা ঘরটা অনেকদিন খোলা হয়নি। জানালার পাশে কাঠের পুরনো আলমারিটা ঝুপসা আলোয় দাঁড়িয়ে ছিল, যেন তার গায়ে জমে থাকা ধুলোর পরতে পরতে সময় জমে আছে। অনুরাধা ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত রাখল হাতলে। একটা মৃদু কঁকিয়ে ওঠা শব্দে দরজাটা খুলে গেল। ভেতরটা থমথমে, প্রায় শ্বাসরুদ্ধ করা। ঠিক যেন কেউ খুব সন্তর্পণে এখানে কিছু লুকিয়ে রেখেছিল—কোনও কথা, কোনও চিঠি, কিংবা হয়তো কোনও স্মৃতি। অ্যালবামটা মিলল নিচের তাকে, কয়েকটা পুরনো বইয়ের মাঝে স্যান্ডউইচ হয়ে। ধূসর কাপড়ে মোড়া। তার প্রান্তে সেলাই ছেঁড়া, কিছু জায়গায় সাদা দাগ, কীসের যেন পুরনো দাগ লেগে আছে—জল? চোখের জল? অনুরাধা ধীরে ধীরে খুলল…