• Bangla - সামাজিক গল্প

    মাটির টান

    গনেশ মাহাতো পর্ব ১ ভোরের আলো ঠিক যেন সোনার ছিটে মেখে পুরুলিয়ার মাটি ছুঁয়ে যাচ্ছে। পিড়রা গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়েঘর, মাটির দেয়ালে ধানগাছের আঁচড়, ছাউনিতে খড়। এখানেই থাকে বছর চল্লিশের লোখো মাহাতো। নামটাই যেন ভরসার মতো। লোখো মানে লক্ষ্মী—তবে ওর জীবনে লক্ষ্মীটা কেবল নামেই আটকে। লোকটা শান্ত, নিজের মনে কাজ করে, সারাদিন মাঠে, সন্ধ্যেবেলা হারমোনিয়াম নিয়ে বসে। গান গায় না ঠিক, গায়ে-গায়ে কিছু বোঝাতে চায়। সেই যে একদিন বুড়ো কনেই বলে গেছিল, “তুই কেবল চাষ করিস না রে লোখো, এই মাটির সুরটাও বুকে বাঁধিস।” এইটুকু কথা নিয়ে সে চলেছে। লোখোর বউ, ফুলমনি, সকালবেলা সিজির গর্তে জল ভরে আনছে,…