মিতালী চট্টোরাজ নীল জানালার পাশে শীতের সকালটা ঠিক যেন অলস হয়ে উঠেছিল। কলকাতার দক্ষিণ শহরতলিতে এমন গা-ছুঁয়ে যাওয়া শীত খুব বেশি পড়ে না, তবু জানালার ধারে বসে ঐন্দ্রিলা নিজের শাড়ির আঁচলটাকে একটু ভালোভাবে গায়ে জড়াল। জানালার বাইরে একটা কৃষ্ণচূড়ার গায়ে রোদ পড়েছে, লালচে পাতাগুলো ঝলমল করছে। চুপচাপ বসে থাকা ঐন্দ্রিলার মনে হচ্ছিল, অনেকদিন এমনভাবে নিজেকে ছুঁয়ে দেখেনি সে। চারপাশে স্বাভাবিক জীবনের নিস্তরঙ্গতা। স্বামী সুজয় সকালেই বেরিয়ে গেছেন, বরাবরের মতোই। তাঁর সঙ্গে কথোপকথন এখন প্রায় শুধুই প্রয়োজনীয়তায় সীমাবদ্ধ। ছেলে তমাল ব্যাঙ্গালোরে—আইটি কোম্পানির চাকরিতে ব্যস্ত। ঐন্দ্রিলা এখন আর কারো ‘মা’, ‘স্ত্রী’, ‘ম্যাডাম’ হয়ে বাঁচতে চায় না। নিজের নামটা আবার নিজের মতো করে…