• Bangla - অনুপ্রেরণামূলক গল্প - সামাজিক গল্প

    এক মুঠো চাল

    সায়ন্তন বসু ১ ধনেখালির একচালা ছোট্ট প্রাইমারি স্কুলটার ক্লাসঘরে তখন দুপুর গড়িয়ে যাচ্ছে, সূর্যের আলো বেখেয়ালে মেঝেতে খেলছে, কিন্তু সুধাংশু বেরা বুঝতে পারছিলেন, আজকের শিক্ষার আলো যেন কেমন ম্লান। ক্লাসরুমে মাত্র ন’জন ছাত্র—হাজিরার খাতা বলছে তেইশজন আছে রোল কল-এ। যাদের এসেছে, তাদের চোখে ঘুম নেই, আছে কেমন এক শূন্যতা। ছোট ছোট ছেলেমেয়েগুলো মাথা নিচু করে বসে আছে, যেমনভাবে গরিব সংসারের শিশুরা বসে থাকে কোনো বড়লোক আত্মীয়ের সামনে—ভয়ে নয়, লজ্জায়। হঠাৎ চিন্ময় হালদার, চতুর্থ শ্রেণির সবচেয়ে শান্ত ছেলেটা, ধীরে ধীরে হেলে পড়ে। সুধাংশু ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। ছেলেটার নিঃশ্বাস ঠিক আছে, জ্বর নেই, কিন্তু সে সংজ্ঞাহীন। মাথায় জল দিতে দিতে…