সৌরভ দাশগুপ্ত ১ রাত প্রায় দুটো। শহরের সমস্ত আলো নিভে গেছে, কেবল একফালি জ্যোৎস্না জানালার ফাঁক গলে বিছানার চাদরে পড়ে রয়েছে। দেবার্ঘ্য ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই, যেমন প্রতিদিন করে। তবে তার ঘুম কখনোই নিস্তরঙ্গ নয়, বরং এক অসমাপ্ত স্বপ্নের উপকূলে ভেসে চলে সে। আজ রাতেও তার ব্যতিক্রম হয়নি। দেবার্ঘ্য নিজেকে দেখল এক বিস্ময়কর ধূসর উপত্যকায় দাঁড়িয়ে—চারপাশে ঘন কুয়াশা, আকাশে মেঘ ভেসে যাচ্ছে চাঁদের আলো ঢেকে। এমন সময়ে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে এল এক মেয়ে। তার সাদা পোশাকে যেন জ্যোৎস্না মিশে আছে, পায়ে নেই জুতো, আর সে হাঁটে এমনভাবে যেন বাতাসে ভাসছে। দেবার্ঘ্য দেখল তার চোখ, যার গভীরতা নদীর…